মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২৯১ এই পর্যন্ত দেখেছেন
গণভবনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ‘স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড’র সভা।

স্টাফ  রিপোর্টার: গণভবনে বসেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ‘স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড’র সভা। শুক্রবার (১৩ মে) বিকেল ৪টা ৩৫ মিনিটে এ সভা শুরু হয়।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে অংশ নিয়েছেন বোর্ডর সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও রাশিদুল আলম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, লেফটেনেন্ট কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

শুক্রবার বিকেল ৪টার পর থেকে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা গণভবনে এসে পৌছান। পরে বিকাল ৪টা ৩৫ মিনিটে বেঠক শুরু হয়। এতে কুমিল্লা সিটি করপোরেশনসহ বেশ কয়েকটি উপজেলা, ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102