শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে সারাদেশে বৃষ্টি অব্যাহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৩৫০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: প্রবল ঘূর্ণিঝড় অশনি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হবে।

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে দেশের সবকটি বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানায় অধিদপ্তর। বুধবার আবহাওয়া অধিদপ্তরের দেয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা প্রবল ঘূর্ণিঝড় অশনি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আজ সকাল ৬টায় ঘূর্ণঝড় আকারে ভারতে অন্ধ্র উপকূল ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করে।

এটি আরও উত্তরপশ্চিম বা উত্তরদিকে অগ্রসর ও দুর্বল হয়ে ২৪ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তিনি বলেন, ‘এর প্রভাবে সারা দেশেই এখন বৃষ্টি হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102