বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

ব্রিস্টল থেকে ব্রিটিশ এক কিশোরী নিখোঁজ: ধারনা করা হচ্ছে অপহরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য  অফিস: মেডিসন নামের ১৫ বছরের এক কিশোরী মেয়েকে গত ২৬ এপ্রিল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায় ১৫ দিন ধরে এই কিশোরীর সন্ধান পাওয়া না গেলেও সম্প্রতি পুলিশ বলছে, ধারনা করা হচ্ছে কিশোরীকে অপহরণ বা জোর করে আটকিয়ে রাখা হয়েছে কোথাও। 

পুলিশ বলছে, এর আগেও মেডিসন একবার নিখোঁজ হয়। তখন তাকে একজন প্রাপ্ত বয়স্ক পুরুষের কাছ থেকে উদ্ধার করা হয়।

তাই ধারনা করা হচ্ছিলো এবারও হয়তো এমন কিছু ঘটেছে। কিন্তু এখন মনে হচ্ছে মেডিসন কোন বিপদে আছে। ধারনা করা হচ্ছে জোর করে তাকে কেউ আটকে রেখেছে। 

পুলিশ বলছে, তারা এখন ১৫ বছরের কিশোরী মেয়েটির নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তারা যথাযথভাবে কিশোরীটিকে খোজার চেষ্টা করছেন। 

মেডিসনের ফোস্টার কেয়ারার পরিবারটি জানায়, মেডিসনের নিজের পরিবার, আত্মীয় ও তারা সবাই উদ্বিগ্ন, তাদের কিশোরী মেয়ের নিরাপত্তা নিয়ে।

২৬ এপ্রিলের পর থেকে তাদের মেয়ের কোন ধরনের সন্ধান তারা পায়নি। তাই কেউ যদি মেডিসনের ছবি দেখে চিনে থাকেন বা কোন সন্ধান থাকে তাহলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

তদন্তকারী পুলিশ বলছে, এই কিশোরী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন বন্ধুত্ব গড়ে তুলতো। আর তাদের কাছ থেকে অর্থনৈতিক সহায়তা ও উপহার গ্রহন করতো। তাই এবার হয়তো সে কোন বিপদে পরেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102