বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

ইসরাইলি সেনারা আল জাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা করলো

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১১ মে, ২০২২
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি সেনাদের গুলি নিহত হয়েছেন কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার নারী সাংবাদিক শিরীন আবু আকলেহ। বুধবার ফিলিস্তিনের পশ্চিম তীরে সংবাদ সংগ্রহ করার সময় তাকে গুলি করা হয় বলে জানিয়েছে গণমাধ্যমটি। এসময় সেখানে ইসরাইলি বাহিনী অভিযান চালাচ্ছিল, সেটি কাভার করতেই ঘটনাস্থলে গিয়েছিলেন শিরীন। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরের জেনিন শহরে এই গুলির ঘটনা ঘটে। তবে কোন পরিস্থিতিতে তাকে গুলি করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে শিরীনের মাথায় গুলি লেগেছিল।

আল-জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত শুধু তারা জানে যে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তার মৃত্যু নিশ্চিত করেছে। শিরীন আবু আকলেহ জেনিন শহরে ইসরাইলি অভিযানের খবর সংগ্রহ করছিলেন। এ ঘটনার পর তার সঙ্গে কাজ করা অন্য সাংবাদিকরাও আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন। নিহত শিরীনের বিষয়ে কথা বলতে গিয়ে সহকর্মী ইব্রাহীম কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি জানান, ২০০০ সাল থেকে তারা একসঙ্গে কাজ করে আসছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102