

স্টাফ রিপোর্টার: আগামী জুন মাসে পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, আজ সেতু বিভাগের বোর্ডসভায় বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতু। আগামী মাসের শেষ দিকে আমরা পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছি।
বুধবার রাজধানীর বনানী সেতু বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সেতুমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী সময় দিলে আগামী জুন মাসের শেষেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে ধোঁয়াশার কোনও কারণ নেই। আমি মন্ত্রী হিসেবে জেনে-শুনেই বলছি, জু
ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম