মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এ ঘটানায় আরও ৩ জন আহত হয়েছেন।নিহতরা হলেন, কুলাউড়ার উত্তরভাগ এলাকার মৃত দরছ মিয়ার ছেলে ময়না মিয়া (৬০) ও ফেঞ্চুগঞ্জের মৃত আসিম মিয়ার স্ত্রী তসলিমা বেগম (৭০)।আহতরা হচ্ছেন, গোলাপগঞ্জের ভাদেশ্বর দক্ষিণবাগ এলাকার মোবারক আলী (৫৫) ও তার স্ত্রী শফিরুন বেগম (৪৫), কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের বাসীন্দা সিএনজি চালক হোসেন মিয়া (৩৫)।কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার পর থেকে পিকআপ চালক পলাতক রয়েছেন।তিনি বলেন, সোমবার বিকেলে ফেঞ্চুগঞ্জগামী পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো চ ০২-৪১৬৮) ও ব্রাহ্মণবাজারগামী সিএনজি অটোরিকশা (অনটেস্ট) উপজেলার ভাটেরা ইউনিয়নের দেউলকাপন এলাকায় আসলে এ মর্মান্তিক সংঘর্ষে তারা আহত হন। পরে স্থানীয়রারা তাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। পরে ময়না ও তাসলিমা বেগমের অবস্থার অবনতি হলে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে রাস্তায় তাদের মৃত্যু হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102