বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

জনশুমারী ও গৃহগণনা সরকার মিশন হিসেবে নিয়েছে: পরিকল্পনামন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

ময়মনসিংহ প্রতিনিধি: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, জনশুমারী ও গৃহগণনা সরকার মিশন হিসেবে নিয়েছে। দেশের জনসংখ্যা সম্পর্কে আমাদের বৈজ্ঞানিক ধারনা থাকলেও আসলে দেশে জনসংখ্যা কতো তা জাতি ও সরকারকে জানাতে বাস্তবিক গণনা দরকার। তাই এক্ষেত্রে পরিসংখ্যান কর্মকর্তাসহ সকলকে সহযোগিতা করতে হবে। সকলের সহযোগিতা ছাড়া এ পরিকল্পনা কোন ভাবেই বাস্তবায়ন করা সম্ভব নয়। জনশুমারী ও গৃহগণনা ক্ষেত্রে ৪ লাখ ডিজিটাল মেশিন রয়েছে। এসব পরিচালনার জন্য বিশাল কর্মবাহিনীও প্রস্তুত। তবে মেশিন সঠিক ভাবে ব্যবহার ও সংরক্ষণ করতে হবে।

সোমবার (০৯ মে) বিকালে ময়মনসিংহের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আগামী মাসের ১৫ থেকে ২১ জুন প্রথম ডিজিটাল জনশুমারী গৃহগণনা বিষয়ক মতবিনিময় কর্মশালা ও পাইলটিং কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, আইনি প্রক্রিয়ায় এবং সাংবিধানিক ভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। নির্বাচনের আগে সরকারকে সরে যেতে হবে এটা কোনও বৈধ দাবি নয়। গণতান্ত্রিক রাজনীতি করতে চাইলে বিশ্বের অন্যান্য দেশে যেভাবে গণতান্ত্রিক চর্চা হয় সব রাজনৈতিক দলকে সেভাবেই করতে হবে। সাংবিধানিক পদের বাইরে নির্বাচনের কোনও সুযোগ নেই এবং তা গ্রহণযোগ্য হবে না।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের এনডিসি সচিব ড.শাহনাজ আরেফিন, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামূল হক টিটু, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, ডিআইজি হারুন অর রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক প্রমূখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102