বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: বাংলাদেশ প্রতিনিধি দলের সফরের আয়োজন করছে ভারত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ মে, ২০২২
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী এবং আজাদী কা অমৃত মহোৎসবের অংশ হিসাবে ভারত সরকার ৯ থেকে ১২ মে পর্যন্ত দেশটির মেঘালয় রাজ্যে ২৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের সফরের আয়োজন করছে।

সোমবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়। বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন ১৮ জন বীর মুক্তিযোদ্ধা, যারা মেঘালয়ে প্রশিক্ষণ নিয়েছেন এবং ১১ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন। মুক্তিযোদ্ধাদের পাশাপাশি প্রতিনিধি দলে সাংবাদিকসহ অন্যান্য পেশার বাংলাদেশিরাও রয়েছেন।

এই সফরে বাংলাদেশ প্রতিনিধি দল মেঘালয় সরকারের নেতৃত্বের সঙ্গে মতবিনিময় করবেন।  যার মধ্যে সেখানকার গভর্নর এবং মুখ্যমন্ত্রীর পাশাপাশি অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা রয়েছেন। 

প্রতিনিধি দলটি ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমানবাহিনী এবং ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে। যারা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং স্বাধীনতার জন্য ন্যায়সঙ্গত সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন।

এই সফর বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য এবং ভারতীয় আয়োজক উভয়ের জন্যই ১৯৭১ সালের যুদ্ধের মুহূর্তগুলোকে পুনরুজ্জীবিত করার সুযোগ দেবে এবং একে অপরের জন্য শক্তিশালী সংযোগ এবং বন্ধুত্বকে আরও গভীর করবে।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102