শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

সমাজকল্যাণমন্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৮ মে, ২০২২
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: হৃদরোগে আক্রান্ত সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদকে ঢাকায় এনে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার বিকাল ৪টার দিকে হেলিকপ্টারে করে তাকে রংপুর থেকে ইউনাইটেড হাসপাতালে আনা হয়। 

সমাজকল্যাণমন্ত্রীর ছেলে ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ এ তথ্য জানিয়েছেন।

এর আগে শনিবার রাত আড়াইটার দিকে সমাজকল্যাণমন্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে রোববার দুপুর সোয়া ১টার দিকে অ্যাম্বুলেন্সে করে রংপুর সেনানিবাসের হেলিপ্যাডে নেওয়া হয়। দুপুর ২টার দিকে সেখান থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে মন্ত্রীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

সমাজকল্যাণমন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান আহমেদ বলেন, শনিবার রাতে গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালে বাবা বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। অ্যাম্বুলেন্সে করে রাত আড়াইটায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছিল।

তিনি বলেন, ঢাকা থেকে আসার পর থেকেই তিনি (মন্ত্রী) ঈদ উদযাপনসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছিলেন। কয়েকদিন ধরে ঠিক মতো বিশ্রাম নেওয়া হয়নি। শনিবার রাতেও আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকায় একটি ঈদ আড্ডা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে বাড়িতে ফেরার পথে তিনি (মন্ত্রী) বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে রাত আড়াইটার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় নেওয়া হয়েছে। বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. বিমল রায় জানান, মন্ত্রী মহোদয় দীর্ঘ দিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। এ ছাড়া তার উচ্চমাত্রায় ডায়াবেটিস ছিল। তাকে হাসপাতালে আনা হলে বিশেষজ্ঞ চিকিৎসকরা সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করেন। মন্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। পারিবারিক সিদ্ধান্তে তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102