বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

কিউবার হাভানায় হোটেলে ভয়াবহ বিস্ফোরণে আটজন নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ২৪৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক  ডেস্ক: কিউবার রাজধানী হাভানার একটি হোটেলে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে হোটেল সারাতোগায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, সকাল ১১টার দিকে বিস্ফোরণ পাঁচ তারকা হোটেল সারাতোগায় বিস্ফোরণ ঘটে। গ্যাস লিক হয়ে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

বিস্ফোরণে হোটেলটি ধ্বংসস্তূপে পরিণত হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে অভিযান শুরু করে। 
কিউবার প্রেসিডেন্ট অফিস থেকে একটি টুইট বার্তায় আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। 

টুইট বার্তায় বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে গ্যাস লিক থেকে বিস্ফোরণ ঘটেছে। এখনো ১৩ জন নিখোঁজ রয়েছে। 

এএফপি সাংবাদিকেরা ঘটনাস্থলে উদ্ধারকারীদের হোটেলের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার কাজ চালাতে দেখেছেন। 

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102