বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

ব্রিটেনের টাওয়ার হ্যামলেটসের মেয়র হলেন লুৎফুর রহমান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য  অফিস: ব্রিটেনের লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ৫ মে বৃহস্পতিবারের নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশদ্ভূত লুৎফুর রহমান। আগামী চার বছর তার হাতে থাকবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন টাউন হলের দায়িত্ব।

শুক্রবার ৬ মে বিকালে নির্বাচন কমিশনার টাওয়ার হ্যামলেটসের নতুন নির্বাহী মেয়র হিসেবে আবারো লুৎফুর রহমানের নাম ঘোষণা করেন।

প্রথম গননার ফলাফলে এগিয়ে ছিলেন লুৎফুর রহমান। তিনি মোট ভোট পেয়েছেন ৩৯,৫৩৩ । 
লেবার দলীয় জন বিগস পেয়েছেন ২৭,৮৯৪। লুৎফুর আর জন বিগসের ব্যবধান ১১ হাজার ৬৩৯ ভোটের। অন্যদিকে রাবিনা খান পেয়েছেন ৬,৪৩০ ভোট।

দ্বিতীয় ভোট গননায়ও লুৎফুর রহমান এগিয়ে। সেখানে মোট ভোটের হিসাবে নির্বাচিত হয়েছেন বহুল আলোচিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের জনতার আপনজন লুৎফুর রহমান।

নির্বাচনী নিয়মানুযায়ী ভোট গণনার প্রথম রাউন্ডে লেবার দলের প্রার্থী জন রবার্ট বিগস ভোট পেয়েছেন ২৭,৮৯৪। এস্পায়ার দলের প্রধান লুৎফুর রহমানের ভোটের সংখ্যা হয় ৩৯,৫৩৩ ।

দ্বিতীয় রাউন্ডের ভোট গণনা শেষে লুৎফুর রহমান মোট পেয়েছেন ৪০,৮০৪ ভোট এবং প্রতিদ্বন্দ্বী লেবারদলের প্রার্থী জন বিগস এর ভোট সংখ্যা দাঁড়ায় ৩৩৪৮৭।

প্রসঙ্গত,২০১০ সালে প্রথমবার নির্বাহী মেয়র নির্বাচিত হন লুৎফুর রহমান। বাংলাদেশের সিলেট থেকে ছেলেবেলায় মা বাবার সঙ্গে যুক্তরাজ্যে আসেন তিনি। পরে লন্ডনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার পরিবার লন্ডনের টাওয়ার হ্যামলেটস অঞ্চলের বাসিন্দা। লুৎফুর রহমান লন্ডনের সিটি ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশুনা করেন। পরে আইন পেশা গ্রহণ করেন। তিনি একজন সলিসিটর এবং পারিবারিক আইন বিষয়ে প্রাকটিস করতেন। এরপর রাজনীতিতে সক্রিয় হন। দ্বিতীয় দফায় মেয়র নির্বাচিত হবার পর অনিয়মের অভিযোগে তাকে মেয়র পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102