বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: আগামী রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া এসময় তিনি তার জি৭ মিত্রদেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

রোববার সকালে এই জি৭ ফোরামের এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র।

তিনি বলেন, রোববার সকালে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সভাপতিত্বে অনুষ্ঠিত জি৭ বৈঠকে বাইডেন অংশ নেবেন। জি৭ নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও বৈঠক করবেন। আর সেখানেই রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বিষয়ে আলোচনা হবে।

এ বৈঠকে জি৭ নেতারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের সর্বশেষ অগ্রগতি এবং এর বৈশ্বিক প্রভাব নিয়ে আলোচনা করবেন। এছাড়া ইউক্রেন ও ইউক্রেনের ভবিষ্যতের জন্য সমর্থন এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধের জন্য গুরুতর খরচে কীভাবে বাধা আরোপ করা যায়, তা নিয়ে যৌথ প্রতিক্রিয়া অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করবেন। সূত্র: সিএনএন

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102