শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

টুইটার ব্যবহারকারীদের ফি দিতে হবে: ইলন মাস্ক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

আইটি  ডেস্ক: বাণিজ্যিক ও সরকারি ব্যবহারের ক্ষেত্রে টুইটার ব্যবহারকারীদের সামান্য ফি দিতে হতে পারে বলে জানিয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

তবে সাধারণ ব্যবহারকারীরা বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন সামাজিক যোগাযোগমাধ্যমটি।

বুধবার এক টুইটার পোস্টে মাস্ক বলেন, টুইটার সর্বদা সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে থাকবে, তবে বাণিজ্যিক বা সরকারি ব্যবহারকারীদের সামান্য খরচ করতে হতে পারে।

এর আগে ইলন মাস্ক বলেছিলেন, তিনি নতুন ফিচার যুক্ত করে টুইটারকে আগের চেয়ে আরও ভালো করতে চান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102