বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

জাফলংয়ে পর্যটকদের উপর হামলা।আটক ৫

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ২৫৮ এই পর্যন্ত দেখেছেন

শ‌হিদুল ইসলাম,সিলেট: সিলেট জাফলং পর্যটন কেন্দ্রে টিকেট ক্রয় করাকে কেন্দ্র করে পর্যটকদের উপর অতর্কিত হামলার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে গোয়াইনঘাট থানা পুলিশ তাদের আটক করে। তারা হলেন, নয়াবস্তি এলাকার ইউসুফ মিয়ার পুত্র সোহেল রানা, পশ্চিম কালীনগর গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র নাজিম উদ্দিন, ইসলামপুর রাধানগর গ্রামে মৃত সিরাজ উদ্দীনের পুত্র জয়নাল আবেদীন।

এর আগে বিকাল ৩টার দিকে দুজনকে আটক করেছিল পুলিশ। তারা হলেন, গোয়াইঘাটের পন্নগ্রামের মৃত রাখা চন্দ্রের পুত্র লক্ষ্মণ চন্দ্র দাস (২১), ও ইসলামপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র মোঃ সেলিম আহমেদ (২১)।

৫ জনকে আঠকের বিয়য় নিশ্চিত করে সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম বলেন, জাফলং পর্যটনকেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিবি পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ রয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে। পর্যটকদের উপর হামলায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি শান্ত রয়েছে। পর্যটকরা স্বস্থিতে জাফলং ঘুরে বেড়াচ্ছেন।

স্থানীয় সুত্রে জানাযায়, বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে লাঠি-শোটা নিয়ে পর্যটকদের উপর হামলে পড়ে কিছু স্বেচ্ছাসেবী। হামলায় নারী, শিশু সহ অনন্ত ৫ আহত হওয়ার খবর পাওয়া গেছে। টিকেট কেনাকে কেন্দ্র করে পর্যটকরদের সাথে কাউন্টার লোকদের বাকবিতন্ডা হয়।এক পর্যায়ে কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবকরা লাঠি-শোটা দিয়ে পর্যটকদের পেঠাতে শুরু করে। তখন পাশে থাকা একজন তরুণী ও কোলে শিশু বাচ্চা নিয়ে একজন মহিলা এগিয়ে আসলে তাদের উপর অতর্কিত হামলা চালায় স্বেচ্ছাসেবকরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102