বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে হাই কমিশনার সাইদা মুনা তাসনিমের শুভেচ্ছাবাণী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২ মে, ২০২২
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন

ইউ কে বিডি ডেস্কঃ ঈদ-উল-ফিতর ২০২২ উপলক্ষ্যে যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এক লিখিত বাণী প্রদান করেছেন। পাঠকদের জন্য তার শুভেচ্ছাবাণী নিছে তুলে ধরা হলো

আসসালামু আলাইকুম!

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের প্রবাসী বাংলাদেশি এবং সারা বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের বাংলাদেশ হাই কমিশন, লন্ডনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক।

পবিত্র রমজান মাসের সিয়াম সাধনা শেষে মুসলিম বিশ্বের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর আপনাদের সকলের জন্য বয়ে আনুক অপার আনন্দ, সহমর্মিতা ও মহামিলনের বার্তা।

গত দুবছর করোনা মহামারির কারণে আমরা কেউইপরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারিনি। আমি আশা করছি, এবছর আমাদের সকল প্রবাসি ভাই-বোনেরা পরিবার-পরিজন নিয়ে বিশেষভাবে ঈদের আনন্দ উপযাপন করবেন।

গত দুবছর এবং এবছরের প্রথমার্ধে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী, আমাদের প্রিয় বাংলাদেশের সুবর্ণ জয়ন্তি এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এসব মহতী আয়োজনে আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন। এই আন্তরিক সহযোগিতা ও স্বত:স্ফুর্ত উপস্থিতির জন্য আপনাদের সবাইকে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

প্রিয় প্রবাসি ভাই ও বোনেরা!

আপনারা যে যেখানেই থাকুন না কেন বাংলাদেশ হাই কমিশন, লন্ডন সব সময় আপনাদের পাশেআপনাদেরই সেবায় নিয়োজিত রয়েছে। আপনারাজেনে আনন্দিত হবেন যে, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন গত দুমাসেবিপুল সংখ্যক এনভিআর ইস্যু করেছে যাতে প্রবাসি ভাই-বোনেরা বাংলাদেশে গিয়ে তাদের আত্বীয়-স্বজনদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। 

ঈদের ছুটির সময়ও জরুরি সেবার প্রয়োজন হলে আমাদের ফেইসবুক, ২৪/৭ হেল্পলাইন ও আমাদেরওয়েবসাইটে দেয়া ইমেইলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সব সময় আপনাদের পাশেই আছি।  হাই কমিশন সকলপ্রয়োজনীয় সহায়তা এবং পরিষেবা প্রদানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবে।

আপনাদের সবাইকে আবারো জানাচ্ছি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102