বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

সাংবাদিক মকিস মনসুরকে দেখতে বার্মিংহাম বাংলা প্রেসক্লাব ও কমিউনিটি নেতৃবৃন্দ কার্ডিফে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

সুমন ইসলাম: ইউ কে বি ডি টিভির চেয়ারম্যান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইডের প্রতিষ্ঠাতা প্রজেক্ট চেয়ারম্যান, ডেইলি সিলেট এন্ড দৈনিক মৌলভীবাজার মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি, গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি, কার্ডিফ শহীদ মিনার কমিটি ও বাংলা স্কুলের সেক্রেটারি কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক অসুস্থ মোহাম্মদ মকিস মনসুরকে দেখার জন্যে বার্মিংহামের বাংলা গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিত্বশীল সংগঠন বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও কমিউনিটি নেতারা গত সোমবার বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে এসেছিলেন। প্রতিনিধি দলের নেতারা মোহাম্মদ মকিস মনসুরের বাসভবনে দীর্ঘক্ষন অবস্হান ক‍রেন এবং উনার শারীরিক ও চিকিৎসার খোঁজ খবর নেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

বার্মিংহাম সিটি কাউন্সিলের বাংলাদেশী বংশোদ্ভূত কাউন্সিলর সাদেক মিয়া সমছু,বার্মিংহাম আওয়ামীলীগের সহ-সভাপতি বুলন চৌধুরী,মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস ইউকের সাধারণ সম্পাদক ও বার্মিংহাম আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল বাবলু,বার্মিংহাম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও বার্মিংহাম আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামাল আহমদ,গোলাপগঞ্জ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও বার্মিংহাম আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুম্মা আহমদ লিটু, আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আবু হায়দার চৌধুরী সুইট, বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের যুক্তরাজ্য প্রতিনিধি আব্দুল আহাদ সুমন,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা ইউকের প্রতিনিধি জয়নাল ইসলাম,বাংলা কাগজের নির্বাহী সম্পাদক ও যমুনা টিভির প্রতিনিধি রিয়াদ আহাদ,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও টিভি ওয়ানের বার্মিংহাম প্রতিনিধি কলামিস্ট আমিরুল ইসলাম বেলাল,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের ট্রেজারার ও আইঅন টিভির বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বাংলা কাগজের স্টাফ রিপোর্টার আহমেদ কাবির,বি,অন টিভির প্রতিনিধি আহমেদ সোহেল ,সিলেট স্পোর্টিং ক্লাব ইউকের সাধারণ সম্পাদক এস এম আব্দুর রব,
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের সাউথ ওয়েলসের সাবেক সেক্রেটারি শাহ শাফি কাদির, সাবেক সহ সভাপতি আব্দুর রউফ তালুকদার, পতুগাল আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ফরহাদ মিয়া, ওয়েলস কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব, গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের সাউথ ওয়েলস রিজিওনের সাধারন সম্পাদক রফিকুর রহমান, ও ট্রেজারার এ বি রুনেল।

উল্লেখ্য যে বিশিষ্ট সাংবাদিক সমাজসেবক ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর গত ২৪ শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার অপেন হার্ট সার্জারী অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় পর থেকে বাসায় অবস্থান করছেন, এবং সবার দোয়ায় দিন দিন ভালো হচ্ছেন। তার সম্পুর্ণ সুস্থতার জন্য তিনি সকলের নিকট দোয়া করার জন্য কমিউনিটির সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।


দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102