শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

মিছবাহুর রহমান মৌলবীবাজার জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩৬৪ এই পর্যন্ত দেখেছেন

ইউ কে বিডি ডেস্ক: মৌলবীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ইউ কে বিডি টিভির সম্মানিত উপদেষ্ঠা আলহাজ্ব মিছবাহুর রহমান ।

বুধবার(২৭ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে আলহাজ্ব মিছবাহুর রহমান নিয়োগ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য যে, তিনি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে পালন করেন। এছাড়াও তিনি মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সফল সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মৌলভীবাজার জেলা পরিষদের নব নিযুক্ত জেলা প্রশাসক নিযুক্ত করায় প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনা কে কৃতজ্ঞতা ওনির্বাচিত হওয়ায় মিছবাহুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ইউ কে বিডি টিভি পরিবারের পক্ষে উপদেষ্টা ও যুক্তরাজ্যআওয়ামীলীগ সভাপতি সুলতান মাহমুদ শরীঁফ, উপদেষ্টা ও যুক্তরাজ্য আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, ইউ কে বিডি টিভির চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ইউ কে বিডি টিভির ম্যানেজিং ডাইরেক্টর ও যুক্তরাজ্য যুবলীগ বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট সভাপতি ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ইউ কে বিডি ডটকম সম্পাদক কাওছারুল আলম রিটন, সেচ্ছাসেবকলীগ সহ সভাপতি সুব্রত পুরকায়স্ত, মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি নজমুল হক, মৌলভীবাজার জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, কেন্দ্রীয় তরুণ লীগ যুগ্ন আহ্বায়ক হাজী আব্দুল বাছিত, সাবেক কমিশনার শামীম আহমদ, সদর যুবলীগ সাধারণ সম্পাদক ছালিকুর রহমান, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউ কে বিডি টিভির ডাইরেক্টর যুবনেতা মোহাম্মদ জাকারিয়া প্রমুখ নেতৃবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102