

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও জেলা পুলিশ অফিস সম্মেলণ কক্ষে সোমবার ( ২৫ এপ্রিল) মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্টিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।

উক্ত সভায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মান দন্ডের ভিত্তিতে জেলার কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী ও শ্রেষ্ঠ এএসআই(নিঃ) আফছার আলী ঠাকুরগাঁও থানা, শ্রেষ্ঠ এসআই(নিঃ) আশরাফুল ইসলাম পীরগঞ্জ থানা, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই(নিঃ) এরশাদ আলী রাণীশংকৈল থানা। ট্রাফিক আইনে প্রসিকিউশন জরিমানা আদায়কারী শ্রেষ্ঠ অফিসার পুলিশ পরিদর্শক(শওযা) মুনাজ্জির হুসেন সদর ট্রাফিক অফিস, শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল, রাণীশংকৈল থানা ঠাকুরগাঁওকে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন); অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি); সহকারি পুলিশ সুপার, পীরগঞ্জ সার্কেল;সার্কেল সহকারি পুলিশ সুপার, রাণীশংকৈল সার্কেল; সহকারি পুলিশ সুপার, পিবিআই ও হাইওয়ে পুলিশসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।