বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

ওসমানীনগরে ইর্শ্বাদ উল্লাহ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

ওসমানীনগর সংবাদদাতাঃ পবিত্র মাহে রমজানে নিম্ন আয়ের মানুষের দু:খ কষ্ট লাঘবের প্রত্যয়ে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতি বছরের ন্যায়ে সিলেটের ওসমানীনগরের বুরুঙ্গা বাজার ইউনিয়নের ইর্শ্বাদ উল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ফাউন্ডেশনের প্রতিষ্টাতা প্রবাসী হাজী আব্দুল করিম ও ব্যবসায়ী হাজী আব্দুল গফ্ফারের পারিবারিক উদ্যোগে প্রতি বছরের ন্যায়ে উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের ৯টি ওর্য়াডের চারশতাধিক অসহায় দুঃস্থদের এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

বুরুঙ্গা বাজার ইউনিয়নের কামারগাঁও গ্রামের ফাউডেশনের প্রতিষ্টাতাদের নিজ বাড়িতে অনুষ্টিত বিতরনী কার্যক্রম পূর্ব সভায় বক্তারা বলেন,ধনী তথা সামর্থ্যবানদেরকে গরীবের কষ্ট,ক্ষুধা, তৃষ্ণা ও অভাব বোঝানোর মাস হচ্ছে মাহে রমজান। আল্লাহ নৈকট্য লাভে মানুষের কল্যানে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। বুরুঙ্গা বাজার ইউনিয়নের গরীব-অসহায় মানুষের কল্যানে অব্যাহত সহযোগিতা করে যাচ্ছে ইর্শ্বাদ উল্লাহ ফাউন্ডেশন। করোনাকালেও ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থসহ বিপুল পরিবামন খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। অসহাম মানুষের কল্যানে এসব মহতি কার্যক্রম অব্যাহত রাখার আহব্বান জানান তারা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ব্যবসায়ী হাজী আব্দুল গফ্ফার,বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুক,আওয়ামীলীগ নেতা আব্দাল মিয়া, ইউপি সদস্য আব্দুস ছালিক, সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ, বদরুল ইসলাম হারুন, সুমন মিয়া, সমাজসেবী তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে এসে বিপুল পরিমান নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্যাকেট পেয়ে খুশি মনে বাড়ি ফিরতে দেখা যায় এলাকায় প্রায় ৪ শতাধিক লোককে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102