

তৌসিফ মান্নান,রাঙামাটিঃ শুক্রবার দুপুরে রিজার্ভ বাজার হিলফুল ফুযুল ইবাদতখানা ও ফোরকানিয়া মাদ্রাাসায় প্রতিষ্ঠানটির নতুন কমিটি গঠন করা হয়েছে।মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুরুল কবির বাচার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীনের সঞ্চালনায় সহ-সভাপতি জামাল উদ্দীন, কোষাধ্যক্ষ জালাল আহমেদ উপস্থিত থেকে সর্ব সম্মতিতে এ কমিটি গঠন করা হয়।
হিলফুল ফুযুল ইবাদতখানা ও ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির আওতাধীন হিলফুল ফুযুল তরুণ সংঘে শফিকুল ইসলাম শাহীন কে সভাপতি ও মোস্তফা আলম কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ৩বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
হিলফুল ফুজুল তরুণ সংঘের নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, আমাকে যে গুরু দায়িত্বটুকু দেয়া হয়েছে তা আমি সুনামের সহিত সুষ্ঠু ও সুন্দরভাবে যেন পালন করতে পারি আল্লাহ যেন আমাকে সেই তৌফিক ও শক্তি দান করেন সকলের নিকট এই দোয়া কামনা করছি।

কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সহ-সভাপতি মিজানুর রহমান মুন্না, আরজু রহমান, সাধারণ সম্পাদক মোস্তফা আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহেদুল আলম রানা, মো. মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক হোসাইন মোহাম্মদ ডাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক তুষার নূর, কোষাধ্যক্ষ আবু মুছা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেকান্দার বাদশা, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, ক্রীড়া সম্পাদক মো. জসীম, সমাজ কল্যাণ সম্পাদক ইরফান ইবনে রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ মোহাম্মদ কফিল, সিনিয়র সদস্য- মোজাম্মেল হক রাজু, মাসুদ রানা রুবেল, ইব্রাহীম রনি, সুলতান টিপু, মো. উসমান, জুবায়ের হোসেন আরমান প্রমুখ।