বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে রনভীম যুব সংঘের দোয়া ও ইফতার মাহফিল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২৯৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের ১২নং গিয়াসনগর ইউনিয়নের রনভীম যুব সংঘের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রনভীম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় বারের মতো এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রনভীম যুব সংঘের প্রধান উপদেষ্টা যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মোহিত টুটু মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১২নং গিয়াস নগর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা টিটু।


এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় প্রবিন মুরব্বি ও সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহিম ছিতু মিয়া, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক এম এ রকিব, সাংবাদিক আবুজার বাবলা, আব্দুস শুকুর, স্থানীয় ইউপি সদস্য মো. সিরাজ মিয়া, এড. শেকুল ইসলাম, মৌলভীবাজার পুবালী ব্যংকের কর্মকর্তা আব্দুর রকিব প্রমূখ।


যুবসংঘের দেশ-বিদেশের সদস্যসহ শুভাকাঙ্খিদের সার্বিক সহায়তায় এ দোয়া ও ইফতার মাহফিলে এলাকার প্রায় ৫শতাধিক রোজাদার মুসল্লি অংশগ্রহন করেন। এসময় আবেগঘন মোনাজান পরিবেশন করেন মুহাম্মদপুর জামে মসজিদের খতিব ও ইমাম সিরাজুল ইসলাম।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102