বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

বাবার লাঠির আঘাতে ছেলে নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে বাবার লাঠির আঘাতে সজিব মিয়া (১২) নামের ছেলের মৃত্যু হয়েছে।

রোববার দিবাগত রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় এঘটনা ঘটে। ছেলের মৃত্যুর পর মাদকাসক্ত বাবাকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর গ্রামের আফজাল হোসেনের ছেলে মাদকাসক্ত রুবেলের স্ত্রী কয়েকদিন আগে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে স্বামী সন্তান রেখে বাবার বাড়ি চলে যায়। পরবর্তীতে ছেলে সজিব তার দাদির সংসারে থাকে। গত শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে বাবা রুবেল ছেলে সজিবকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এছাড়াও ছেলেকে পেটের মধ্যে লাথি মারে।

রোববার বিকেলে তার নাক ও কান দিয়ে রক্ত ঝরতে থাকলে তাকে স্থানীয় একটি ক্লিনিক নিয়ে গেলে রাতে চিকিৎসধীন অবস্থা সে মারা যায়।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, পারিবারিক কলহের জের ধরে বাবা ছেলেকে পিটিয়ে আহত করার একদিন পর তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাদকাসক্ত বাবাকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102