বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

ভারতে একদিনে করোনা শনাক্ত বেড়েছে ৯০ শতাংশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২৪৮ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে একদিনে করোনা শনাক্ত বেড়েছে ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ভারত জুড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৮৩ জন, যা রোববারের তুলনায় ৯০ শতাংশ বেশি। রোববার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৫০ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে সোমবার আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।

২০ ফেব্রুয়ারির পর ভারতের রাজধানী দিল্লিতে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০০ ছাড়িয়েছে।

কোভিড বিশেষজ্ঞেরা জানিয়েছেন, ওমিক্রন ও ডেল্টা রূপে সংক্রমণ বাড়লেও মৃত্যুর হার অপেক্ষাকৃত কম। সোমবার দৈনিক সংক্রমণের হার এক লাফে বেড়ে দাঁড়িয়েছে দশমিক ৮৩ শতাংশ। বর্তমানে পুরো ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১১ হাজার ৫৪২ জন।

পরিসংখ্যান অনুযায়ী, কেরালায় সক্রিয় রোগীর সংখ্যা সবচেয়ে বেশি (৯৪০)। পুরো ভারতে গত ২৪ ঘণ্টায় ২১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন উত্তরপ্রদেশের এবং বাকি ২১৩ জন কেরালার।

কেরালা সরকারের পক্ষ থেকে থেকে সঠিক তথ্য আসতে দেরি হয়েছে। পুরো ভারতে এখন পর্যন্ত মোট ১৮৬ কোটি ৫৪ লাখ ৯৪ হাজার ৩৫৫ জনের টিকাকরণ হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102