শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেই ভারত সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৬১ এই পর্যন্ত দেখেছেন
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য  অফিস: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জেরে বিশ্ব রাজনীতির অনেক হিসেবই ওলটপালট হয়ে যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতিতে ভারতের অবস্থান নিয়ে কিছুটা ক্ষুব্ধ আমেরিকা। আবার যুদ্ধের আবহে ইউরোপ, আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে মস্কোর সঙ্গে সখ্যতা বাড়িয়েছে নয়াদিল্লি। এমন পরিস্থিতে চলতি মাসে দুই দিনের সফরে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। শনিবার (১৬ এপ্রিল) তার ভারত সফরের দিনক্ষণ জানিয়েছেন জনসন।

ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুরসিতে বসার পর এটাই জনসনের প্রথম ভারত সফর। ইতিপূর্বে দিনক্ষণ ঠিক হয়েও করোনা পরিস্থিতির জন্য তাকে সফর স্থগিত করতে হয়েছিল। কোভিড পরিস্থিতির খানিকটা উন্নতি হতেই ২১ এপ্রিল দুইদিনের ভারত সফরে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। লক্ষ্য, ২০৩০ পর্যন্ত ভারত-ব্রিটেন দ্বিপাক্ষিক সম্পর্কের রোডম্যাপ তৈরি।

ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ‘ব্রেক্সিটের’পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছে ব্রিটেন। ইন্দো-পেসিফিক অঞ্চলে প্রতিরক্ষা এবং বিদেশনীতির ক্ষেত্রে ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে চিহ্নিত করেছে ইউরোপের এই দেশটি। সেক্ষেত্রে জনসনের এই সফর দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

তবে তাদের ধারণা, এবার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, প্রতিরক্ষা ছাড়াও মোদি-জনসনের আলোচনার সিংহভাগ জুড়ে থাকবে কিয়েভ-মস্কোর সংঘর্ষ। সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত কিয়েভ পরিদর্শনে গিয়েছিলেন জনসন। সেখানে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে রাস্তায় ঘুরতে দেখা গিয়েছিল তাকে। ভারত সফরে তার সেই অভিজ্ঞতার কথাই মোদির কাছে তুলে ধরতে পারেন জনসন।

রাশিয়া সফরের জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রীকে ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া।

২০২১ সালের শুরুতেই ভারতে আসার কথা ছিল জনসনের। সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন তিনি। কিন্তু কোভিড পরিস্থিতির জেরে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। সেই সময়ে ভারতে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও ব্রিটেনে দাপাচ্ছিল কোভিড-১৯ ।

পরে ঠিক হয়, এপ্রিলে ভারতে আসবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কিন্তু ওই সময় থেকেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল ভারতে। পরিস্থিতির দিকে তাকিয়ে বাতিল হয় সেই সফরও। প্রথমে ঠিক হয়েছিল সফর কাটছাঁট হবে। পরে তা পুরোপুরি বাতিল করে দেয় ব্রিটেন প্রশাসন। অবশেষে এবার মোদির ডাকে সাড়া দিয়ে ভারতে আসছেন জনসন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102