বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

ইউক্রেনের ২৩ হাজার ৩৬৭ জন সেনা নিহত হয়েছে বলে দাবি রাশিয়ার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ১৭১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় দুই মাস ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ২৩ হাজার ৩৬৭ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি রাশিয়ার। রুশ গণমাধ্যম স্পুতনিক নিউজের এক প্রতিবেদনে জানা গেছে এমন তথ্য।

প্রতিবেদনে দেখা যায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ চলমান যুদ্ধে ইউক্রেনের সামরিক ক্ষয়ক্ষতির একটি হিসাবও তুলে ধরেছেন।

ইগর কোনাশেঙ্কভ বলেন, যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড ও বিদেশি ভাড়াটে যোদ্ধারা যে ক্ষতির সম্মুখীন হয়েছেন, তার নির্ভরযোগ্য ও প্রকৃত হিসাব রয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে। নিজের দেশের বাসিন্দাদের কাছে এসব তথ্য প্রকাশ করতে ভয় পান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এর আগে শুক্রবার (১৫ এপ্রিল) জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছিলেন, ইউক্রেনে রুশ বাহিনী হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় ২ হাজার ৫০০ থেকে ৩ হাজারের মতো সেনা নিহত হয়েছেন।

জেলেনস্কির দেয়া এই পরিসংখ্যানকে মিথ্যা আখ্যায়িত করে কোনাশেঙ্কোভ বলেন, রুশ বাহিনীর অভিযানে শুধু মারিউপোল শহরেই চার হাজারের বেশি ইউক্রেনের সেনা নিহত হয়েছেন।

ইগর কোনাশেঙ্কভ আরও জানিয়েছেন, ইউক্রেনের সেনাবাহিনীকে রসদ সরবরাহে নিয়োজিত একটি উড়োজাহাজ ধ্বংস করা হয়েছে গেলো ২৪ ঘণ্টার হামলায়। ওই উড়োজাহাজে করে পুল পরিমাণ পশ্চিমা অস্ত্র ইউক্রেনের ওডেসা শহরের নিকট নেয়া হচ্ছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই মুখপাত্রের দেয়া হিসাব অনুযায়ী, ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত দেশটির ২ হাজার ২৬৯টি ট্যাংক ও অন্যান্য সামরিক যান, ২ হাজার ১৫৮টি বিশেষ সামরিক যান ধ্বংস করা হয়েছে, ৪৬০টি ড্রোন (চালকবিহীন বিমান), ২৪৬টি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ১৩৪টি উড়োজাহাজ, ২৫২টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা, ৯৮৭টি কামান ও মর্টার ধ্বংস করতা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102