সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

বঙ্গোপসাগরে জাহাজ ডুবি, নিখোঁজ ১২ ক্রু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: বঙ্গোপসাগরে লাইটার জাহাজ সজল তন্ময়-২ ডুবে ১২ ক্রু নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছেন কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

শনিবার (১৬ এপ্রিল) বঙ্গোপসাগরে ভাসানচরের অদূরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম।

ক্যাপ্টেন কাজী শাহ আলম বলেন, জাহাজটি ডুবে যাওয়ার ঘটনার পর নৌবাহিনীর একটি জাহাজ ডুবে যাওয়া লাইটারেজে থাকা ক্রুদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। কী কারণে জাহাজাটি ডুবে গেছে সেটি প্রাথমিক জানা যায়নি।

তিনি বলেন, নোয়াখালীর ভাসানচরের অদূরে সজল তন্ময় নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। এতে জাহাজের ১২ জন ক্রু নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ডের একটি জাহাজ ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার কাজ করতে বেগ পেতে হচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102