বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যা ও পাহাড় ধসে ৩৯৫ জনের মৃত্যু 

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক  ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় শতাব্দীর ভয়াবহতম বন্যা ও পাহাড় ধসে ৩৯৫ জন লোকের মৃত্যু হয়েছে এবং ৪৫ হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দুইশ শিল্প-কারখানাসহ হাজারখানেক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত এক সাপ্তাহ থেকে শীত মৌসুমের শুরুতে হঠাৎ করে টানা বৃষ্টির পানিতে থৈ থৈ করছে দক্ষিণ আফ্রিকা। গত কয়েক দিন ধরে আকস্মিক এই বৃষ্টির পানিতে তলিয়ে গেছে দেশটির বেশ কয়েকটি শহর বন্দর এবং গুরুত্বপূর্ণ রাস্তাঘাট।

দক্ষিণ আফ্রিকার আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী, দেশটির বাণিজ্যিক রাজধানী জোহানসবার্গ ও বন্দরনগরী ডারবানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই দুই প্রদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৯০ মি.লি.।

বৃষ্টিপাত কমে আসার সাথে সাথে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কোয়াজুলু নাটাল প্রদেশের প্রিমিয়ার গণমাধ্যমকে জানিয়েছেন, শুধুমাত্র কোয়াজুলু নাটাল প্রদেশে ৩৯৫ জন লোকের মৃত্যু হয়েছে এবং ৪৫ হাজার লোক তাদের ঘরবাড়ি হারিয়েছে। সেই সাতে শুরু হয়েছে মারাত্মক শৈত্যপ্রবাহ। টানা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা এবং শৈত্যপ্রবাহের কারণে দেশটির জনজীবনে মারাত্মক দুর্যোগ নেমে এসেছে। আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী আগামী ৩-৪ দিন এ বৃষ্টি অব্যাহত থাকবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102