শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

তীব্র গরমে অতিষ্ঠ হয়ে ওঠেছে রাজশাহীর মানুষ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: তীব্র গরমে অতিষ্ঠ হয়ে ওঠেছে রাজশাহীর মানুষ। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ২টা ৪০ মিনিটে ৪১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সেখানকার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, দুপুর ২ টা ৪০ মিনিটে ৪১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটাই এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। ৫ বছর পর সর্বোচ্চ তাপমাত্রা দেখল রাজশাহী।

তিনি আরও জানান, গত ৪ এপ্রিল মাত্র শূন্য দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া আর বৃষ্টিপাত নেই। এ কারণেই উত্তপ্ত হয়ে উঠেছে প্রকৃতি। এদিকে তীব্র তাপদাহের কারণে মানুষ ঘরের বাইরে বের হতে পারছেন না। বাতাসেও যেন আগুনের ছটা ছড়িয়ে পড়েছে। ঠা ঠা রোদে পুড়ছে পদ্মাপাড়ের শহর রাজশাহী। মানুষসহ পশু-পাখিরাও হাঁসফাঁস করছে। গরমে ঘরে-বাইরে কোথাও স্বস্থি নেই।

আবহাওয়া অফিস জানায়, সাধারণত তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ হলে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ হলে মাঝারি তাপপ্রবাহ এবং ৪০ থেকে ৪২ হলে তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। আবহাওয়া অফিস আরও জানায়, এর আগে ২০১৬ সালে তাপমাত্রা উঠেছিলো ৪১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। মাঝে ৫ বছর এতো তাপমাত্রা উঠেনি। তবে গত বছর সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪০ দশমিক ৩ ডিগ্রী। ২০১৮ ও ২০১৯ সালে তাপমাত্রা উঠেছিলো ৪০ ডিগ্রী। ২০১৪ সালে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিলো ৪২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102