বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

বন্ধু প্রতীম দেশগুলোর সাথে সম্পর্ক আরো সুদৃঢ় হবে: ওবায়দুল কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: বন্ধু প্রতীম দেশগুলোর সাথে ভবিষ্যতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম এবং উপকমিটির চেয়ারম্যান ডক্টর জমির ও সদস্য সচিব ডক্টর শাম্মি আহমেদ, মন্ত্রীপরিষদের সদস্যবর্গ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাংলাদেশে নিযুক্ত প্রায় ৩০টি দেশের কূটনীতিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102