বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

কুলাউড়া সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার সন্ধ্যায় কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিজিবি সীমান্ত ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার এ নিয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠক করেছে বিজিবি। বাংলাদেশি ওই তরুণের নাম মো. ফয়জুর। তিনি শরীফপুর ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়জুরের এক ভারতীয় আত্মীয় অবৈধভাবে বাংলাদেশে এসেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের পর ফয়জুর তার আত্মীয়য়কে নিয়ে সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করিয়ে দিচ্ছিলেন। এ সময় বিএএসফের সদস্যরা ভারতীয় নাগরিকের সঙ্গে ফয়জুরকেও ধরে নিয়ে যায়।

৪৬ বিজিবির লে. কর্নেল মিজানুর রহমান সিকদার বলেন, অবৈধভাবে ভারতীয় এলাকায় অনুপ্রবেশ করায় বাংলাদেশি ওই তরুণকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এ বিষয়ে শুক্রবার বিএসএফ এবং বিজিবি কোম্পানী কমান্ড পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয় ভারতীয় নাগরিক ও বাংলাদেশি নাগরিক ওই দু’জন মানবপাচারের সাথে জড়িত।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102