বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

পহেলা বৈশাখে ইলিশ খাওয়াটা রীতিমতো হুজুগে কর্মকাণ্ড ছাড়া কিছুই না: পূর্ণিমা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন
অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।

বিনোদন  ডেস্ক: বৈশাখে ইলিশ খাওয়ার পক্ষে মোটেও নন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। পহেলা বৈশাখে ইলিশ খাওয়াটাকে রীতিমতো হুজুগে কর্মকাণ্ড ছাড়া আর কিছুই মনে করেন না তিনি। কালের কণ্ঠের সঙ্গে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন একসময়ের দেশীয় চলচ্চিত্রের আলোচিত এই অভিনেত্রী।

পূর্ণিমা বলেন, “নববর্ষ উদযাপনের সঙ্গে ইলিশের কোনো সম্পর্ক নেই।”

বিজ্ঞাপনপহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়া হাল আমলের ‘হুজুগে কর্মকাণ্ড’ ছাড়া আর কিছুই না। কয়েক বছর ধরে এই প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। ইলিশের প্রজনন মৌসুম চলায় বিভিন্ন মহল থেকে আহ্বান আসছে পান্তা-ইলিশের রেওয়াজ পরিহারের।

তিনি বলেন, ‘জাটকা ও মা ইলিশ রক্ষায় পহেলা বৈশাখে ইলিশ খাওয়া নিরুৎসাহিত করছে সরকারও। কয়েক বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পহেলা বৈশাখে ইলিশ খাবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। এবারও অনেকে ইলিশ ছাড়া পহেলা বৈশাখ পালনের ঘোষণা দিয়েছেন। ”

পূর্ণিমার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে। কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ (২০১০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102