বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

দক্ষিণ সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু: সেনাপ্রধানের শ্রদ্ধা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আনমিস (দক্ষিণ সুদান) এ মৃত্যুবরণকারী ল্যান্স কর্পোরাল কফিল মজুমদারের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৃহস্পতিবার শ্রদ্ধা নিবেদন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।

ঢাকা সেনানিবাসস্থ সিএমটিডি-তে লজিস্টিকস এরিয়ার তত্ত্বাবধানে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় ঢাকা সেনানিবাসে কর্মরত ঊর্ধ্বতন সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ল্যান্স কর্পোরাল কফিল মজুমদার মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে গত ০৬ এপ্রিল ২০২২ তারিখ আনমিস (দক্ষিণ সুদান) এ মৃত্যুবরণ করেন। গত বুধবার (১৩ এপ্রিল) তার মরদেহ দেশে এসে পৌঁছায়। সকল আনুষ্ঠানিকতা শেষে সেনাসদস্যের মরদেহ অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্নের জন্য আজ আর্মি এভিয়েশন এর হেলিকপ্টারযোগে তার নিজ গ্রামের বাড়ি রামগতি, লক্ষীপুর নিয়ে যাওয়া হয়।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102