বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারের ডা. কেফায়েত উল্লাহ সড়ক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রে নিহত: স্ত্রী ছেলেসহ আহত-৩

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৩৭০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: মৌলভীবাজার শহরের বনবীথি এলাকার বাসিন্দা মৌলভীবাজার বিএনএসবি আই হাসপাতালের সাবেক চিকিৎসক সৈয়দ কেফায়েত উল্লাহ সড়ক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের রচষ্টার বাফেলর কাছে ইন্তেকাল করেছেন। এ ঘটনার তার স্ত্রী, ছেলে ও শালক গুরুতর আহত হন।

বৃহস্পিতবার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় ভোরে একটি লড়ির ধাক্কায় তিনি নিহত হন।

জানা যায়, সৈয়দ কেফায়েত উল্লাহ ভোরে সহ সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে রচষ্টার আসার পথে উনার প্রাইভেটকারটি একটি লড়ির সাথে ধাক্কা লেগে তিনি ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধিন রয়েছেন তার স্ত্রী, ছেলে ও শালক।

আজ বৃহস্পিতবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে ডা. সৈয়দ কেফায়েত উল্লার জানাজা শেষে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা যায়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102