শনিবার, ২০ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

কাউন্সিলার আহবাব স্পীকার নির্বাচিত হওয়ায় ইউকে বিডি টিভির অভিনন্দন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২২ মে, ২০২১
  • ২৬৩ এই পর্যন্ত দেখেছেন

লিমন ইসলাম:ইউকে বিডি টিভির চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ম্যানেজিং ডিরেক্টর খায়রুল আলম লিংকন, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির প্রোগ্রাম ডিরেক্টর হেলেন ইসলাম, সাংবাদিক মোঃ শাহজাহান মিয়া ও সাংবাদিক শাহ নেওয়াজ চৌধুরী সুমন সহ পরিচালনা কমিটির অন্যান্য ডিরেক্টরবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে দ্বিতীয় বারের মত কাউন্সিলার আহবাব হোসেন স্পীকার নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন সহ উনার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। অভিনন্দন বার্তায় সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, স্পীকার মোহাম্মদ আহবাব হোসেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে সিলেট বিভাগের ছাত্র রাজনীতিতে রেখেছেন বিরাট ভূমিকা এবং বৃটেনে এসে ও যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও রাজনীতির পাশাপাশি সমাজসেবায় ও কমিউনিটির উন্নয়ণে এজ এ কাউন্সিলর ও বিগত দিনে স্পীকার হিসাবে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছেন বলে উল্লেখ করে আগামী দিনের অগ্রযাত্রায় সবার সহযোগিতার মাধ্যমে আর ও বলিষ্ঠ ভৃমিকা রাখবেন বলে আশাবাদ ব্যাক্ত করেছেন।এখানে উল্লেখ্য যে বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে দ্বিতীয় বারের মত স্পীকার নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভুত কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেন। ১৯ মে বুধবার কাউন্সিলের ফুল মিটিংয়ে তাকে দ্বিতীয় বারের মত এ দায়িত্ব দেয়া হয়। এর আগে তিনি ২০১৯ সালে ডেপুটি স্পীকারের দায়িত্ব পালন করেন। আর দ্বিতীয় বারের মত ডেপুটি স্পীকার নির্বাচিত হয়েছেন কাউন্সিলার জেনেট রহমান।এদিকে প্রথমবারের মত ব্রার্ডি আট সেন্টারে কাউন্সিলের ফুল মিটিং অনুষ্ঠিত হয়েছে। তবে জায়গা সংকুলানের অভাবে বহু কাউন্সিলার ভাচুর্য়ালি অংশনেন।দ্বিতীয় মেয়াদ স্পীকার নির্বাচিত হয়ে কমিউনিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাউন্সিরার আহবাব হোসেন। অন্যদিকে স্পীকার ও ডেপুটি স্পীকারকে ধন্যবাদ জানিয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে দ্বিতীয় মেয়র জন বিগস।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102