বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

সাংবাদিক রোজিনাকে জামিন দিতে বাধা কোথায়, প্রশ্ন ড. কামালের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২২ মে, ২০২১
  • ২৪৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:সাংবাদিক সমাজ, রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন ও দেশের বিশিষ্ট নাগরিকগণ যেখানে রোজিনা ইসলামের মুক্তি চান সেখানে তার জামিন দিতে বাধা কোথায় বলে প্রশ্ন রেখেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।শনিবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এই প্রশ্ন রাখেন। সমাবেশে ড. কামাল হোসেনের দেয়া লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তফা আহমেদ।‘সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি ও নির্যাতনকারীদের বিচার এবং উপনিবেশিক অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে’ এই সমাবেশ অনুষ্ঠিত হয়।লিখিত বক্তব্যে কামাল হোসেন বলেন, ‘অবিলম্বে সাংবাদিক রোজিনার মুক্তি দাবি করছি। আর রোজিনার মুক্তিসহ সকল কালা কানুন বাতিল, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাচ্ছি।’তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের বড় বড় দুর্নীতির রিপোর্ট রোজিনা জনসম্মুখে তুলে ধরেছেন। এ কারণেই সরকারি আমলারা তাকে হেনস্তা করে পাঁচ ঘণ্টা আটকে রেখে মিথ্যা মামলা দিয়ে পুলিশে সোপর্দ করে। সাংবাদিক রোজিনাকে রাত ৮টা পর্যন্ত কেন আটকে রেখেছিলেন, এটা আমাদের প্রশ্ন? প্রথম আলো পত্রিকার সাংবাদিকসহ সমগ্র সাংবাদিক সমাজ, রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন এবং দেশের বিশিষ্ট নাগরিকগণ যেখানে রোজিনার মুক্তি চায়, সেখানে তার জামিন দিতে বাধা কোথায়?’ড. কামাল সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট ও ডিজিটাল আইন বাতিল, গণমাধ্যমের স্বাধীনতা এবং ভোটাধিকার ফিরিয়ে দেয়াসহ সকল দাবিগুলোর সাথে একাত্মতা ঘোষণা ও সমর্থন করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102