বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

বড় সুবিধা দেওয়ার পরদিনই ‘ছুটি’ কমালেন পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মঙ্গলবার সরকারি অফিসগুলোকে একটি নির্দেশনা দিয়েছেন।

আর সেই নির্দেশনা হলো এখন থেকে সপ্তাহে সরকারি ছুটি দুইদিনের বদলে একদিন থাকবে। 

মানে এখন থেকে দেশটির সরকারি চাকুরেদের প্রতি সপ্তাহে ছয়দিন অফিস করতে হবে। 

সোমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শাহবাজ সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে দেন। 

তিনি ঘোষণা দেন সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন হবে ২৫ হাজার রুপি। তাছাড়া  সামরিক ও বেসামরিক সরকারি চাকুরেদের পেনশন ১০ গুণ বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেন। 

প্রথমদিনই তাদের বড় আর্থিক সুবিধা দিয়ে শাহবাজ শরীফ আবার পরদিনই তাদের সাপ্তাহিক ছুটির দিন কমিয়ে দিলেন। 

তাছাড়া ক্ষমতা গ্রহণের পরদিন শাহবাজ শরীফ পবিত্র রমজান মাস উপলক্ষে কম দামের যে বাজার বসে সেখানে পণ্যের যোগান বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া রমজানে নিত্য পণ্যের দাম সহনীয় রাখার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন শাহবাজ শরীফ। তিনি ওইদিন রাতে শপথ গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরদিন পরিবার নিয়ে প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দকৃত সরকারি বাসভবনে ওঠেন তিনি।

সূত্র: জিও নিউজ

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102