শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

আবারও পতন হয়েছে পুঁজিবাজারে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৪৪ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক  ডেস্ক: আগের টানা ৪ কার্যদিবস পতনের পর গতকাল কিছুটা উত্থান হয়েছিল পুঁজিবাজারে। কিন্তু আজ সোমবার আবার পতন হয়েছে পুঁজিবাজারে।

এদিন পুঁজিবাজারের প্রধান সূচক কমেছে। সেই সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৩৮ দশমিক ৫৬ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৫৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৮৬ কোটি ১০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬৪৩ কোটি ৫৬ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৩৪টির এবং ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সিএসইতে আজ ২৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102