মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

সেনসিটিভ ইস্যুগুলো দুদক আমলে নিচ্ছে না: মির্জা ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতি দমন কমিশন তারা নিজেরাই দুর্নীতির যেসব বিষয় আসছে, সেগুলো তদন্ত করে যে রিপোর্ট আসছে সেগুলোর তারা আমলে নিচ্ছে না। সেগুলোকে তারা ধামাচাপা দিয়ে রাখার ব্যবস্থা করছে।

সোমবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দুদক অত্যন্ত সেনসিটিভ ইস্যুগুলো নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। আপনারা লক্ষ্য করেছেন যে, দুর্নীতি দমন কমিশনে একটু যারা কাজ করতে চান, তাদের স্টাফ অর্থাৎ কর্মকর্তা-কর্মচারী তাদের বিরুদ্ধে দুদকই ব্যবস্থা নেয়। কিছু দিন আগে দেখেছেন যে, একজন কর্মকর্তা শরীফ সাহেবকে বদলি করা হয়েছে এবং পদাবনতি করা হয়েছে একটি বিশেষ দুর্নীতির মামলার তদন্ত করার কারণে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102