বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

রাজশাহীতে মাদক সহ আটক ১ 

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৬৭ এই পর্যন্ত দেখেছেন

মাসুদ আলী পুলক রাজশাহী: রাজশাহী মহানগরীতে এক বান্ডিল গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃত হলো রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি গ্রামের মোঃ মোজাম্মেলের ছেলে মোঃ মিলন হোসেন (২৬)| সে কাশিয়াডাঙ্গা ফেরতাপাড়ায় তার শ্বশুড় বাড়ীতে থাকতো।

জানা যায়, গতকাল রবিবার (১০ এপ্রিল) বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ রেজাউল হাসান, এসআই মোঃ মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানে ডিউটিরত ছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়া মিঠুর মোড়ে এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৪ টায় ঘটনাস্থল হতে আসামী মোঃ মিলন হোসেনকে আটক করে। এসময় আসামীর কাছ থেকে এক বান্ডিল গাঁজা উদ্ধার হয়।জিজ্ঞাসাবাদে সে জানায়, উদ্ধারকৃত গাঁজা গুলো মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে তার কাছে রেখেছিল।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ বিভাগ জানায় যে আরএমপি’র পুলিশ কমিশনার  মোঃ আবু কালাম সিদ্দিক এর নির্দেশে রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102