

লিমন ইসলাম: ইউ কে বি ডি টিভির চেয়ারম্যান, ডেইলি সিলেট এন্ড দৈনিক মৌলভীবাজার ও মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি, গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি, ইউনিটি অব মৌলভীবাজার এর আহ্বায়ক, কার্ডিফ শহীদ মিনার কমিটি ও বাংলা স্কুলের সেক্রেটারি সিনিয়র সাংবাদিক অসুস্থ মোহাম্মদ মকিস মনসুরকে দেখার জন্যে লন্ডন থেকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আহবাব হোসেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এদাদুল হক চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ গত রোববার বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে এসেছিলেন। প্রতিনিধি দলের নেতারা মোহাম্মদ মকিস মনসুরের বাসভবনে দীর্ঘক্ষন অবস্হান করেন এবং উনার শারীরিক ও চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এটিন বাংলা ইউকের সিনিয়র সাংবাদিক মোস্তাক আলী বাবুল, কার্ডিফ কাউন্টি কাউন্সিলের সাবেক ডেপুটি লড মেয়র কাউন্সিলার আলী আহমদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সম্পাদক হারুন অর রশিদ, গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের সাউথ ওয়েলস রিজিওনের সাধারন সম্পাদক রফিকুর রহমান, ট্রেজারার
এ বি রুনেল, সাবেক সাধারন সম্পাদক শাহ শাফি কাদির, শিয়াব উদ্দিন, আব্দুর রুউফ তালুকদার ও আবু বক্কর আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এখানে উল্লেখ্য যে বিশিষ্ট সাংবাদিক সমাজসেবক ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর গত ২৪ শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার অপেন হার্ট সার্জারী অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় পর এখন বাসায় অবস্থান করছেন এবং সকলের দোয়ায় দিন দিন ভালো হচ্ছেন। তার পুরাপুরি সুস্থতার জন্য তিনি দোয়া করার জন্য কমিউনিটির সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।