শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

দেশের ছয় বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডিটিভি  ডেস্ক: দেশের ছয় বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। 

এই ছয় বিভাগে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। 

তিনি বলেন, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102