বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

ইফতারে ঠান্ডা ঠান্ডা সুস্বাদু মিল্ক ডেজার্ট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৩৮৫ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডিটিভি  ডেস্ক:  ইফতারে ঠান্ডা পানীয় বা খাবার না থাকলে কি চলে! বিশেষ করে এ সময় মিষ্টিজাতীয় খাবার খেতে সবাই পছন্দ করেন। তাই ইফতারে রাখতে পারেন ঠান্ডা ঠান্ডা সুস্বাদু মিল্ক ডেজার্ট। জেনে নিন এর সহজ রেসিপি-

উপকরণ

১. গুঁড়া দুধ আধা কাপ
২. চিনি ১/৩ কাপ পরিমাণ

ইফতারে প্রাণ জুড়াবে সুস্বাদু মিল্ক ডেজার্ট

৩. আগার আগার পাউডার ২ চা চামচ
৪. পানি দেড় কাপ ও
৫. বেদানা পরিমাণমতো।

ইফতারে প্রাণ জুড়াবে সুস্বাদু মিল্ক ডেজার্ট

পদ্ধতি

প্রথমে একটি প্যানে গুঁড়া দুধ, চিনি, আগার আগার ও পানি দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এরপর চুলায় বসিয়ে মাঝারি আঁচে রেখে ৪-৫ মিনিট জ্বাল করে নিতে হবে।

এবার একটি হার্ট শেপের মোল্ডে দুধ গরম থাকা অবস্থায় ঢেলে নিন। এবার উপর থেকে বেদানা ছড়িয়ে দিন। ডিপ ফ্রিজে ১৫-২০ মিনিট রেখে জমিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সুস্বাদু মিল্ক ডেজার্ট।

রেসিপি ও ছবি: লিজা’স কুকিং ওয়ার্ল্ড

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102