মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত

স্টারলিংককে টক্কর দিতে ব্রডব্যান্ড নিয়ে আসছে অ্যামাজন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন

আইটি  ডেস্ক: ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংককে টক্কর দিতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিয়ে আসছে জেফ বেজসের অ্যামাজন ইনকরপোরেশন। বিশ্বব্যাপী দ্রুত ইন্টারনেট-সেবা নিশ্চিত করতে মহাকাশে ৩ হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করবে টেক জায়ান্টটি। এ জন্য সম্প্রতি তিনটি রকেট কোম্পানির সঙ্গে বিশাল অঙ্কের চুক্তি করেছে কোম্পানিটি। ‘প্রোজেক্ট কুইপার’ নামের যৌথ এ প্রকল্পে আগামী পাঁচ বছরে ৮৩টি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটি চুক্তি হয়েছে অ্যামাজন প্রধান জেফ বেজোস মালিকানাধীন ‘ব্লু অরিজিন’-এর সঙ্গে।

স্যাটেলাইট ব্যবহার করে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বাড়ানোর এ প্রতিযোগিতা দিনের পর দিন তীব্র হচ্ছে। আর এখানে এখন পর্যন্ত অন্যদের তুলনায় এগিয়ে রয়েছে স্পেসএক্স। প্রোজেক্ট কুইপারের প্রথম দুই স্যাটেলাইটের প্রোটোটাইপ এ বছরের শেষ নাগাদ উৎক্ষেপণের কথা প্রতিবেদনে উল্লেখ করেছে।

‘অ্যামাজন তিনটি চুক্তিতেই শত শত কোটি ডলার খরচ করছে। এটি নভোযান উৎক্ষেপণের ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্যিক চুক্তি।’ অ্যামাজন ২০২৬ সালের মধ্যে অন্তত ১ হাজার ৬০০টির বেশি স্যাটেলাইট স্থাপন করতে পারবে।

এ চুক্তিতে রয়েছে : আরিয়েনস্পেসের ছয়টি আরিয়েন রকেটে ১৮টি স্যাটেলাইট উৎক্ষেপণ, ব্লু অরিজিনের নিউ গ্লেন রকেটে ১২টি উৎক্ষেপণ, যেখানে ১৫টি অতিরিক্ত উৎক্ষেপণের সুযোগ আছে এবং ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স (ইউএলএ)-এর ভালকান সেন্টর রকেটে ৩৮টি উৎক্ষেপণ। লকহিড মার্টিন করপোরেশন এবং বোয়িং কোম্পানির যৌথ উদ্যোগে কার্যক্রমটি পরিচালিত হবে।

‘এটি আরিয়েনস্পেসের ইতিহাসে সবচেয়ে বড় স্বাক্ষরিত চুক্তি’-বলেছেন আরিয়েনগ্রুপ প্রধান আন্দ্রে-হুবার্ত রুসেল। ‘এটি আড়াই বছর দীর্ঘ আলোচনার ফলাফল।’ অবশ্য আর্থিক লেনদেনের তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন রুসেল। তবে, ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে উৎক্ষেপণ বাস্তবায়নের বিষয়টি রয়টার্সকে জানিয়েছেন তিনি। প্রোজেক্ট কুইপারের লক্ষ্য, পৃথিবীর নিু কক্ষপথে তিন হাজার স্যাটেলাইট স্থাপন করে দ্রুতগতির ইন্টারনেট গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া। পারিবারিক, বাণিজ্যিক এবং সরকারি সংস্থাগুলো এদের সম্ভাব্য গ্রাহক।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102