মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত

প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করলেন পাকিস্তানের সেনাপ্রধান 

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক  ডেস্ক: অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হবে কি-না, সেই সংশয়ের মধ্যেই প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ।

শনিবার দুটি সূত্র থেকে রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, তবে প্রধানমন্ত্রী ইমরান খান ও সেনাপ্রধানের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। এর মধ্যেই ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের অধিবেশন চতুর্থবারের মতো মুলতবি করা হয়। এশার নামাজ শেষে স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এ অধিবেশন শুরুর কথা ছিল।  

সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে দেশটির সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে শনিবার সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হয়। তবে ভোটের আগে ইমরান খানের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংসদের ভেতরে তুমুল হট্টগোল আর  বাগবিতণ্ডা শুরু হলে জাতীয় পরিষদের স্পিকার সাময়িকভাবে অধিবেশন মুলতবি করেন।

ইমরান খানের দল রোববার পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ডাক দেওয়ার পর সুপ্রিমকোর্ট সেটিকে অসাংবিধানিক বলে রায় দেওয়ায় অনাস্থা ভোট অনুষ্ঠিত হচ্ছে।  

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102