মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর সমাধিতে বিসিএস ১৫তম ব্যাচের পদোন্নতিপ্রাপ্ত ১২ অতিরিক্ত সচিবের শ্রদ্ধা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২৬০ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয়  প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ‌বিসিএস ১৫তম ব্যাচের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১২ জন অতিরিক্ত সচিব।

শনিবার (০৯ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানায় পদোন্নতিপ্রাপ্ত ১২ জন অতিরিক্ত সচিব।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত সচিব হামিদুর রহমান খান, রবীন্দ্রশ্রী বড়ুয়া, ড. মহা: বশিরুল আলম, অমল কৃষ্ণ মন্ডল, মল্লিক সাঈদ মাহবুব, এমডি আবদুস সালাম, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, মাহবুবুর রহমান, রেজাউল করিম, আবদুর রহমান খান, হাফিজুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম হেদায়েতুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102