বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

ডিআরইউ’র লাইব্রেরি উদ্বোধন ১০ এপ্রিল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সদস্যদের জন্য একটি আধুনিক লাইব্রেরি নির্মাণ করা হয়েছে; যার নামকরণ করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে।

ডিআরইউর তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ বলেন, বর্তমান কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন এই লাইব্রেরি নির্মানের চেষ্টা করে আসছিল। ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের সহযোগিতায় এই আধুনিক লাইব্রেরি নির্মাণ করা সম্ভব হয়েছে।

১০ এপ্রিল রোববার দুপুর আড়াইটায় ডিআরইউ’র নতুন ভবনে নির্মিত কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরীর শুভ উদ্বোধন করবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনের হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।

ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102