বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

রায় দেওয়ার আগে বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি দেখা উচিত ছিল: ইমরান খান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাধারণ জনগণের উদ্দেশে শুক্রবার ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এ ভাষণে তিনি সুপ্রিম কোর্টের রায় নিয়ে কথা বলেছেন। 

৩ এপ্রিল ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসেম সুরি। 

কিন্তু ৭ এপ্রিল সুপ্রিম কোর্ট জানায় কাসেম সুরির সিদ্ধান্ত অবৈধ। কোর্ট ৯ এপ্রিল ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দেয়।

সুপ্রিম কোর্টের এ রায় নিয়ে ইমরান খান বলেন, আমি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে সম্মান করি। কিন্তু বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি তাদের দেখা উচিত ছিল। রায় দেওয়ার আগে বিষয়টি একবার হলেও দেখা উচিত ছিল। 

তিনি অভিযোগ করে বলেন, বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি সুপ্রিম কোর্ট গুরুত্ব দিয়ে দেখেনি। এটি যতটা গুরুত্ব দিয়ে দেখার দরকার ছিল। 

ইমরান খান আরও বলেন, পাকিস্তানের তরুণদের সামনে আমরা কি উদাহরণ দিয়ে যাচ্ছি। তারা যদি দেখে রাজনীতিবীদরা তাদের বিবেককে বিক্রি করে দিচ্ছে কি শিখবে?

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102