শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

শাবিতে হটলাইন সেবা চালু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

সিলেট অফিস: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর অফিসের কার্যক্রমকে আরও গতিশীল করতে চালু করা হয়েছে হটলাইন সেবা।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বিষয়টি নিশ্চিত করেন।

আবু হেনা পহিল বলেন, অনেক সময় শিক্ষার্থীরা কোনো সমস্যায় পড়লে প্রক্টরদের ব্যক্তিগত ফোনে কল দিয়ে নাও পেতে পারেন। এ ছাড়া কোনো কারণে সেই কল মিস হয়ে যেতে পারে। শিক্ষার্থীদের সুবিধার্থে এই হটলাইন সেবা চালু করা হলো।

সার্বক্ষণিক শিক্ষার্থীদের সেবা দেওয়ার সুবিধার্থে এই নাম্বারগুলো (০১৯১১২৪১৩৮২, ০১৯১১২৪১৩৮৮, ০১৯১১২৪১৩৯১) সবসময় চালু থাকবে। শিক্ষার্থীরা যে কোনো বিষয়ে যে কোনো প্রয়োজনে এবং যে কোনো সময় ওই নাম্বারগুলোতে কল দিয়ে প্রক্টরিয়াল বডির সঙ্গে যোগাযোগ করতে পারবেন বলে জানান তিনি।

এর আগে বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং বন্ধে হটলাইন সেবা চালু করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এ সংবলিত ব্যানার স্থাপন করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102