মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত

গোপনে দেশ ত্যাগ করলেন শ্রীলংকার সাবেক উপমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক:  শ্রীলংকায় চলমান অস্থিরতার মধ্যেই গোপনে দেশ ছেড়েছেন দেশটির সাবেক উপমন্ত্রী নিরুপমা রাজাপাকসে।বুধবার রাত সাড়ে ১০টার দিকে দুবাইয়ের উদ্দেশে কলম্বো ত্যাগ করেন নিরুপমা। খবর শ্রীলংকার জাতীয় দৈনিক সিলন টুডের।

শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের চাচাতো বোন নিরুপমা রাজাপাকসে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশটির পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। করফাঁকি, দুর্নীতি ও মুদ্রাপাচারের অভিযোগে অভিযুক্ত নিরুপমার নাম প্যান্ডোরা পেপার্সেও এসেছিল।

এদিকে চরম অর্থনৈতিক সংকটে গণঅসন্তোষের মধ্যে শ্রীলংকার ক্ষমতাসীন জোটেও ভাঙন দেখা দিয়েছে। ফলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের নেতৃত্বাধীন জোট।

মঙ্গলবার শ্রীলংকার পত্রিকা আদাদেরনা জানিয়েছে, শ্রীলংকা ফ্রিডম পার্টি (এসএলএফপি), শ্রীলংকা পদুজানা পেরামুনা (এসএলপিপি), সিলোন ওয়ার্কার্স কংগ্রেসের (সিডব্লিউসি) ৪২ জন আইনপ্রণেতা মঙ্গলবার অধিবেশনে জোট থেকে বেরিয়ে গিয়ে স্বতন্ত্র সদস্য হিসেবে দায়িত্ব পালনের ঘোষণা দেন।

বিক্ষোভের মধ্যে মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগের পর প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সর্বদলীয় সরকার গঠনের যে আহ্বান জানিয়েছে, তাও প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলো। তারা খোদ প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে।

দেশে জ্বালানির হাহাকার। পরিবহণ প্রায় বন্ধ। খরচ বাঁচাতে ১০-১৩ ঘণ্টা লোডশেডিংও করা হচ্ছে দেশজুড়ে। এরই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন কলম্বোর জনতা। এ কারণে আর্থিক সংকটে ধুঁকতে থাকা শ্রীলংকায় ১ এপ্রিল জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট গোতাবায়া। তা জারি করা হয় ৩ এপ্রিল।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102