শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

বিশ্বব্যাপী পরাশক্তির দেশগুলোর মধ্যে বড় সংঘাতের শঙ্কা দেখছেন মার্কিন জেনারেল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন
মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি। ছবি: আরটি

আন্তর্জাতিক ডেস্ক:  বিশ্বব্যাপী পরাশক্তির দেশগুলোর মধ্যে একটি বড় ধরনের সংঘাত বেঁধে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন এক শীর্ষ জেনারেল।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন ওই সামরিক কর্মকর্তা আইনপ্রণেতাদের বলেন, বিশ্ব যতই আরও বেশি অস্থিতিশীল হয়ে উঠবে, ততই একটি বৈশ্বিক সংঘাতের সম্ভাব্যতা ক্রমাগত বেড়ে চলবে, এটা কমবে না।

বুধবার রুশ সংবাদমাধ্যম আরটি এ খবর জানিয়েছে।

প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি রুদ্ধদ্বার হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে মার্কিন প্রতিরক্ষা বিভাগ ২০২৩ অর্থবছরের জন্য অনুরোধ করা রেকর্ড-ব্রেকিং ৭৭৩ বিলিয়ন ডলার বাজেটকে সমর্থন করেছেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ রাশিয়া ও চীনের প্রসঙ্গ এসেছে বহুবার; উভয়কেই ওয়াশিংটনে মার্কিন বৈশ্বিক শক্তির জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়।

মার্ক মিলি তার ৪২ বছর মার্কিন সামরিক বাহিনীতে কাজ করার সময়কালের মধ্যে ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণকে ‘ইউরোপ এবং সম্ভবত বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি’ বলে অভিহিত করেছেন।

তিনি জানান, যা হোক, ইউক্রেনকে যে বিশ্ব সমর্থন করছে, সেটা দেখে তার হৃদয় ভরে উঠেছে।

মিলি বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুধুমাত্র ইউরোপের শান্তি ও স্থিতিশীলতাই নয়, বিশ্বের শান্তি ও স্থিতিশীলতাকেও ক্ষুণ্ন করার হুমকি দিচ্ছে, যা রক্ষার জন্য আমার বাবা-মা এবং এক প্রজন্মের মার্কিনিরা এত কঠিন লড়াই করেছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102